বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, বিকাল ৭:২৮ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

রংপুর বিভাগে জনজীবন বিপর্যয় কোয়ারেন্টাইনে ৭৪৬ জন।

logoরংপুর ব্যুরোরবিবার, ২২ মার্চ ২০২০, রাত ১:২৪ সময় 0707
রংপুর বিভাগে জনজীবন বিপর্যয়  কোয়ারেন্টাইনে ৭৪৬ জন।

রংপুর বিভাগে জনজীবন বিপর্যয় কোয়ারেন্টাইনে ৭৪৬ জন।

রংপুর ব্যুরো 
করোনাভাইরাস আতঙ্কে কমে গেছে রংপুর মহানগরীতে মানুষের চলাচল ।সুরভী উদ্যান, চিড়িয়াখানা, বিভিন্ন বিনোদন স্পটগুলো বন্ধ হয়ে গেছে। তবে মানুষ বাজারে ভিড় করছেন। তারা অতিরিক্ত জিনিস কিনছেন। ফলে বাজারে সব পণ্যের মূল্য ঊর্ধ্বগতি। অনেক মানুষ বাদ পড়ে শহরে ঘোরাফেরা করছেন অফিস-আদালতে উপস্থিতি ও কমে গেছে।
রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম জানিয়েছেন, সচেতনতায় ব্যাপক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। সবাইকে তিনি সচেতনভাবে হাত ধোয়া এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার অনুরোধ জানিয়েছেন।
রংপুরের ডিসি আসিব আহাসান জানিয়েছেন, করোনা সচেতনতায় বিদেশফেরত দেরকে হোম কোয়ারেন্টাইন এ থাকার বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক থেকে  কাজ করছি। তবুও যদি কেউ  না থাকেন তাহলে প্রয়োজন হলে সেখানে আমরা অভিযান চালিয়ে তাদেরকে কোয়ারেন্টাইন করবেো।এছাড়াও নিত্যপণ্যের বাজার যেন কেউ বৃদ্ধি করতে না পারে সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে নগরীর সিটি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।অন্যদিকে গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের আট জেলায় হোম কোয়ারেন্টাইনে গেছেন বিদেশ ফেরত  আরও ১২৮ জন। এনিয়ে এই বিভাগে মোট হোম কোয়ারেন্টাইনে থাকছেন ৭৪৬ জন।
রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো: আমিন আহমেদ খান জানিয়েছেন, শনিবার সকাল ৬ টা পর্যন্ত এই বিভাগের আট জেলায় মোট ৭৪৬ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এরমধ্যে গত ২৪ ঘন্টাতেই গেছেন ১১৮ জন। যারা কোয়ারেন্টাইনে আছেন তাদের মধ্যে রংপুরে ১৮১, পঞ্চগড়ে ২৮, নীলফামারীতে ১১৯, লালমনিরহাটে ৭২, কুড়িগ্রামে ১২৮, ঠাকুরগাওয়ে ৭৪, দিনাজপুরে ৬২ এবং গাইবান্ধায় ১১৬ জন আছেন। এছাড়া ৫০ জনকে এই বিভাগে ছাড়পত্র দেয়া হয়েছে বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা।

বিষয়- স্বাস্থ্য,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর